মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, গাজীপুর ঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান), কাপাসিয়া, গাজীপুরঃ

‎গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
‎সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রোববার) দিনব্যাপী কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ২৬৫টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. রহিমা খাতুন। এছাড়াও সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ তামান্না তাসনীম বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাপসুল খাওয়ানোর আগে শিশুদের খালি পেটে না রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। খালি পেটে ভিটামিন ‘এ’ গ্রহণ করলে কিছু ক্ষেত্রে শিশুদের হজমে সমস্যা দেখা দিতে পারে। তাই শিশুদের খাবার খাওয়ানোর পর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণ করানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
‎সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার প্রয়োজন। একটি শিশুও যেন ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বাড়াতে হবে।
‎তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষা ও স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের নিজ নিজ উদ্যোগে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
‎সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক, কেন্দ্র পরিচালনা, দায়িত্ব বণ্টন ও প্রচার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে কাপাসিয়া উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102