
জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান)কাপাসিয়া গাজীপুর ঃ
গাজীপুরের কাপাসিয়ায় “জুলাই শহিদ দিবস ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা হয়।
জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে ভাবগাম্ভীর্যের সাথে শ্রদ্ধা নিবেদন ও যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাফিজুল হক সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান,গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, থানার ইন্সপেক্টর (অপারেশন) বাছেদ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, জেলা জামায়াতে ইসলামীর মজলিসে সুরা সদস্য মাওলানা শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব আবুল বাশার মাস্টার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা রুহুল আমিন, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মাহফুজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাহবুবু, যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া, জুলাই যোদ্ধা প্রভাষক শামীমা চৌধুরী শিমু, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন পাপন, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় “১৬ জুলাই শহিদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন ডকুমেন্টারি তৈরি করা, শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার প্রদান, বাদ আছর সকল মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতায় বিশেষ দোয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের রোগীদের দুপুরে বিশেষ খাবার পরিবেশন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। বিশেষ করে জুলাই স্মৃতিসৌধ নির্মাণের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। ওই দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে সর্বসম্মতিক্রমে একাধিক কমিটি গঠন করা হয়েছে।