বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রীদের স্বস্তিতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শওকত হোসেন সরকারের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ গাজীপুর সিটি’র প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদ-প্রার্থী আব্দুর রাজ্জাক (রাজু) গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার গাজীপুরে জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার্স বিভাগের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে রানা রায়হানের ঈদের শুভেচ্ছা গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কাটায় একজনকে এক মাসের কারাদণ্ড দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন- আইজিপি ওয়েলফেয়ার অফিসার পদে নিয়োগ দিচ্ছে “আঞ্জুমান গ্রুপ”

গাজীপুরে জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার্স বিভাগের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরে অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইঞ্জিনিয়ার্স বিভাগ।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স বিভাগ-এর উদ্যোগে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স বিভাগের সভাপতি ড. মো. মাহবুবুল আলম জামি। এছাড়াও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আহমেদ সুমন শরীফ, এফডিইবি গাজীপুর মহানগরের সভাপতি ও আইডিইবি গাজীপুর জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী ফারুক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী নেতা আমিনুল হক হিরা, ২৫ নং ওয়ার্ড সেক্রেটারি প্রকৌশলী আতিকুর রহমান, বিভাগের অর্থ সম্পাদক প্রকৌশলী মাহফুজুর রহমান, প্রকৌশলী রুবেল মাহমুদ ও প্রকৌশলী ইমাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অসহায় ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করবে।
ঈদ উপহার পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102