বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, ১৮ বছর পূর্ণ হলেই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধনের সুযোগ তানোরে ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শ্রীপুরের কৃতি সন্তান আবু তাহের প্রধান উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা, লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা, ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন নিরাপত্তায় থাকবে পুলিশ ও ৪০০ স্বেচ্ছাসেবী রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ তানোরের গোকুল থেকে মোটরসাইকেল (পালসার) চুরি রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি

গাজীপুরে নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, ১৮ বছর পূর্ণ হলেই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধনের সুযোগ

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
নগর দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। এ কার্যক্রমে ১৮ বছর বা তার বেশি বয়সী আগ্রহী নাগরিকরা নির্ধারিত ফরমে থাকা কিউআর কোড স্ক্যান করে স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারবেন। দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কক্ষে নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম রকিবুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন।
এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ক্লাব প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মতবিনিময় সভায় নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের কার্যকর ভূমিকা, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে আগ্রহীদের জন্য নির্ধারিত নিবন্ধন ফরম সরবরাহ করা হয়েছে। ফরমে থাকা কিউআর কোড স্ক্যান করে ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো আগ্রহী নাগরিক নিবন্ধন করতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, নগর দুর্যোগ মোকাবিলা শুধু সরকারি সংস্থার একক দায়িত্ব নয়; এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী দল এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সমন্বয় ও প্রশিক্ষণের মাধ্যমে একটি কার্যকর স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102