বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, ১৮ বছর পূর্ণ হলেই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধনের সুযোগ তানোরে ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শ্রীপুরের কৃতি সন্তান আবু তাহের প্রধান উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা, লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা, ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন নিরাপত্তায় থাকবে পুলিশ ও ৪০০ স্বেচ্ছাসেবী রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ তানোরের গোকুল থেকে মোটরসাইকেল (পালসার) চুরি রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি

তানোরে ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি:
তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ করিমের বিরুদ্ধে গত দুই দিন ধরে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিবাদ বার্তায় মাসুদ করিম বলেন, “গত দুই দিন ধরে আমার নামে পরিকল্পিতভাবে একটি নোংরা অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, জড়িত থাকার কোনো প্রমাণও নেই।”
তিনি বলেন, “আমার রাজনৈতিক অবস্থানকে হেয় করার জন্য এবং আমার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনকে হিংসা করে নিজ দলের ভেতরে লুকিয়ে থাকা কিছু মুখোশধারী ও গুপ্ত আইডি থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছে।”

অপপ্রচারকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি ৪টি প্রশ্ন রাখেন:
*ঘটনার দিন তিনি থানায় গিয়ে থাকলে তার ভিডিও ফুটেজ দেখাতে হবে।
*তিনি জিম্মায় বা মুচলেকা দিয়ে কাউকে নিয়ে আসলে তার কপি দেখাতে হবে।
*যে থানা তার নামে মিথ্যা মামলা দিয়ে ১ নম্বর আসামি করেছে, সেই থানা তার কথায় ছেড়েছে – তার প্রমাণ দিতে হবে।
*তার সাথে টাকা-পয়সার লেনদেন হয়েছে – তার প্রমাণ দিতে হবে।
মাসুদ করিম আরও বলেন, “প্রমাণ ছাড়া মিথ্যা অপপ্রচার করে আমার সম্মান নষ্ট করা যাবে না। তানোরের মানুষ জানে আমি কেমন মানুষ। মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না।”
তিনি দলের হাইকমান্ডের কাছে এই গুপ্ত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102