রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল ভূমিধস বিজয় রাজশাহীর তানোরে ড্রাম ট্রাকে গাঁজা বহন কালে আটক-২ জন এক মাসেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলাকারীরা, স্থানীয়দের ক্ষোভ রাজশাহীতে হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রানা রায়হান কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে শেরপুর জেলার, নকলা উপজেলায় খামারিদের দক্ষতা বাড়াতে “দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ।” ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে কিশোরগঞ্জ জেলার, তাড়াইল উপজেলায় খামারিদের দক্ষতা বাড়াতে “দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ।” গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল ভূমিধস বিজয়

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল ভূমিধস বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে আইনজীবী অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে প্যানেলটি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হাসান শাকিল পরিষদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম, মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন।

সদস্যরা হলেন- আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, রোজিনা আক্তার, অলিউল ইসলাম টুটুল, মো. আবু বক্কর সিদ্দিকী।

অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদ (জামায়াত) সমর্থিত সবুজ প্যানেলের নেতৃত্বে ছিলেন শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. শরিফ উদ্দিন। এ প্যানেল থেকে একটি সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) নির্বাচিত হয়েছেন। বাকি সব পদে জয় পেয়েছেন নীল প্যানেল।

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৪০ অপরাহ্ণ
  • ২০:০৩ অপরাহ্ণ
  • ৫:১৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102