বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর

সানাউল্লাহ (রাজশাহী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ (রাজশাহী) প্রতিনিধি :

আজ ২১ মে ২০২৬ খ্রি. সকাল ১২:০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধারকৃত ৪৭ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন পুলিশ সুপার, রাজশাহী মোহাম্মদ নাঈমুল হাছান ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী, মোঃ আরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজশাহীসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৪৭ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৪৭ টি মোবাইল ফোনের মধ্যে শাওমি ১২ টি, ভিভো ১২ টি, রিয়েলমি ০৪ টি, ইনফিনিক্স ০৪ টি, আইটেল ০২ টি, টেকনো ০৪ টি, ওপ্পো ০৪ টি, সেম্ফনি ০২ টি, নোকিয়া ০১ টি, স্যামস্যাং ০১ টি ও হুনোর ০১ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।

রাজশাহীর পুলিশ সুপার, মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মনে করেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102