বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

বিরামপুরে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরন

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মানবিক বাংলাদেশ গড়ার দৃ:ঢ প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।

শুক্রবার বিকেলে বিরামপুরে উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
তিনি এডিপির বিশেষ বরাদ্দ হতে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। সমাজকল্যান মন্ত্রনালয় হতে স্থানীয় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরন করেন। এ সময় জেলা প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোসা,মন্ত্রী সাহেবের ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক আব্দুর মতিন। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু । অনুষ্ঠানেরর শুরুতে কুরআন তিলাওয়াত করেন বিরামপুর মডেল মসজিদের পেশ ইমাম রায়হান ইসলাম এবং গীতা পাঠ করেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য ফন্টের আহবায়ক পবন কুমার শীল।
অনুষ্ঠানে উপকারভোগী, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীবৃন্দ, বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102