বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকা ছাড়া ফাইল নড়ে না! গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী আব্দুল কুদ্দুস নাসিমের বিরুদ্ধে ঘুষ-হয়রানির গুরুতর অভিযোগ শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, ১৮ বছর পূর্ণ হলেই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধনের সুযোগ তানোরে ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শ্রীপুরের কৃতি সন্তান আবু তাহের প্রধান উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা, লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা, ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন নিরাপত্তায় থাকবে পুলিশ ও ৪০০ স্বেচ্ছাসেবী রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ তানোরের গোকুল থেকে মোটরসাইকেল (পালসার) চুরি রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টপ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার :
গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
বুধবার বিকেলে নগরীর রাজবাড়ী রোডে অবস্থিত গাজীপুর মহানগর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো মহল যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন ও মইজ উদ্দিন তালুকদারসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102