রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে আগুনে পুড়ে ছাই স্বপ্ন নিঃস্ব দুই ব্যবসায়ী গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদন্ড পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি, লবলং ট্যুরিস্ট গ্রুপের আয়োজনে খোরশেদ আলমকে সম্মাননা গাজীপুরে ধান সংগ্রহে অনিয়মের সংবাদ নিয়ে খাদ্য নিয়ন্ত্রকের প্রতিবাদ গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও নদী দখল-দূষণ বন্ধের আহ্বান বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমজাদ মহাসচিব তারেক টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়

রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সানাউল্লাহ (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ (রাজশাহী) প্রতিনিধি:
আজ১৬ সেপ্টেম্বর ২০২৬ইং খ্রিস্টাব্দ রোজ(বুধবার)রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃআশিক সাঈদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
ডিআইজি রাজশাহী জেলায় পৌঁছালে রাজশাহী জেলা পুলিশের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জনান পুলিশ সুপার, রাজশাহী।
সভায় ডিআইজি পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি।
দায়িত্ব পালনে বডি-ওর্ন ক্যামেরার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্যও পুলিশ সদস্যদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন তিঁনি। দায়িত্বের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেন ডিআইজি । এ সময় তিনি ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন।
সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ডিআইজি রাজশাহী জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় তিনি রোপিত চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102