বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান ও র ্যালী অনুষ্ঠিত। গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন “সময়ের দেশের” সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল গাজীপুরে জয়দেবপুর বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল আলীর পুত্র সাকিব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন, গাজীপুর মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর পদ-পার্থী রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি, যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি

বিরামপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেলিনা খাতুন (৪০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালক আফজাল হোসেন।
সোমবার (৮ জুন) সকাল ১০ টায় দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কে উপজেলার টাটাকপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত সেলিনা খাতুন হাকিমপুর জালাল পুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পালপাড়া গ্রামের সাংবাদিক তৌহিদুর রহমানের স্ত্রী। আহত আফজাল হোসেন জালালপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, সেলিনা খাতুন মঙ্গলবার সকালে তার সন্তানকে নিয়ে চিরিরবন্দর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যান। সেখানে সন্তানকে রেখে বাড়ি ফেরার পথে বিরামপুরের টাটাকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি হানিফ পরিবহনের বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুজন গুরুতর আহত হন।

আহতদের প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেলিনার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায় , যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩৭ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১৫ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102