মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসে নৈশপ্রহরী হান্নানের দাপট, অসদাচরণের অভিযোগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন, গাজীপুর মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর পদ-পার্থী রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর

নাজমুল শিকদার, কাশিমপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

 

নাজমুল শিকদার কাশিমপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা জানালেন, গাজীপুর মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর পদ-পার্থী রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর।

তিনি এক শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল আযহার ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের এক মহিমান্বিত শিক্ষা। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হোক—এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, কল্যাণ ও শান্তির বার্তা।
শেষে তিনি ৪ নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি হৃদয়, মানবিকতা ও ভালোবাসায় গড়ে উঠুক একটি সুন্দর সমাজ।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102