সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান ও র ্যালী অনুষ্ঠিত। গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন “সময়ের দেশের” সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল গাজীপুরে জয়দেবপুর বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল আলীর পুত্র সাকিব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন, গাজীপুর মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর পদ-পার্থী রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি, যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি অসহায় নারীকে টেইলারিং শপ করে দিল রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়র টোক ও রায়েদ ইউনিয়নে ইতিমধ্য্যে সাধারণ মানুষের মধ্যে সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা, জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী আবহ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক, জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, বর্তমান পরিস্থিতে রায়েদ ইউনিয়নে জাহাঙ্গীর আলম এবং টোক ইউনিয়নে আবুবকর ছিদ্দিক কিরণকে ঘিরেই চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠার সম্ভাবনা বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে দুই ইউনিয়নেই এসব সম্ভাব্য প্রার্থী সাধারণ মানুষের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ নির্বাচনী আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

টোক ইউনিয়নে আবুবকর ছিদ্দিক কিরণকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সক্রিয় অবস্থান তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

অন্যদিকে রায়েদ ইউনিয়নে জাহাঙ্গীর আলমও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচিত। এলাকাবাসীর সঙ্গে নিবিড় সম্পর্ক, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনসম্পৃক্ততাই তাকে সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নতুন সমীকরণ, জোট-সমর্থন এবং সম্ভাব্য নতুন প্রার্থীদের আগমনে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তারপরও বর্তমান বাস্তবতায় কাপাসিয়ার টোক ইউনিয়নে আবুবকর ছিদ্দিক কিরণ এবং রায়েদ ইউনিয়নে জাহাঙ্গীর আলমকে ঘিরেই নির্বাচনী আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে।

নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দুই ইউনিয়নের রাজনৈতিক চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে এখন থেকেই ভোটারদের আগ্রহ, রাজনৈতিক হিসাব-নিকাশ এবং সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে, টোক ও রায়েদ ইউনিয়নে এবারের নির্বাচন হতে পারে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৪৭ অপরাহ্ণ
  • ২০:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102