বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়র টোক ও রায়েদ ইউনিয়নে ইতিমধ্য্যে সাধারণ মানুষের মধ্যে সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা, জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী আবহ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক, জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে টোক ইউনিয়নে আবুবকর ছিদ্দিক কিরণ এবং রায়েদ ইউনিয়নে জাহাঙ্গীর আলমকে ঘিরেই চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠার সম্ভাবনা বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে দুই ইউনিয়নেই এসব সম্ভাব্য প্রার্থী সাধারণ মানুষের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ নির্বাচনী আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

টোক ইউনিয়নে আবুবকর ছিদ্দিক কিরণকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সক্রিয় অবস্থান তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

অন্যদিকে রায়েদ ইউনিয়নে জাহাঙ্গীর আলমও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচিত। এলাকাবাসীর সঙ্গে নিবিড় সম্পর্ক, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনসম্পৃক্ততাই তাকে সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নতুন সমীকরণ, জোট-সমর্থন এবং সম্ভাব্য নতুন প্রার্থীদের আগমনে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তারপরও বর্তমান বাস্তবতায় কাপাসিয়ার টোক ইউনিয়নে আবুবকর ছিদ্দিক কিরণ এবং রায়েদ ইউনিয়নে জাহাঙ্গীর আলমকে ঘিরেই নির্বাচনী আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে।

নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দুই ইউনিয়নের রাজনৈতিক চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে এখন থেকেই ভোটারদের আগ্রহ, রাজনৈতিক হিসাব-নিকাশ এবং সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে, টোক ও রায়েদ ইউনিয়নে এবারের নির্বাচন হতে পারে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102