বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্টকে শ্বাসরোধ ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত সার্জেন্ট শাহজাহান বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নয়নপুর এলাকার শালবন গ্যারেজ সংলগ্ন, রাজেন্দ্রপুর সেনানিবাসের বিমানবাহিনী সড়কের পশ্চিম পাশে নিজের দখলীয় সম্পত্তিতে কাজ করার সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে মো. ফরিদ ভূঁইয়া (৫৫), ফাহিম (২৩) ও ফরিদা পারভীন (৪৫) পেছন থেকে সার্জেন্ট শাহজাহানের ওপর হামলা চালান। এ সময় ফরিদ ভূঁইয়া গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ফাহিম এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাঁর নাক-মুখ রক্তাক্ত করেন এবং ফরিদা পারভীন কাঠের তক্তা দিয়ে ঘাড়ে আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।
হামলার একপর্যায়ে সার্জেন্ট শাহজাহান বাঁচার জন্য চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে রাজেন্দ্রপুর সেনানিবাসের সিএমএইচে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ও তাঁর পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হলেও, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102