সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে আপন ছোট ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি কাপাসিয়ায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল দিনাজপুর জেলা অটো-সিএনজি নির্বাচনে সভাপতি লিটন সাধারণ সম্পাদক জাকির বিরামপুরে মাদক বিরোধী প্রতিরোধ আন্দোলন, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা গাজীপুর বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি। টঙ্গীতে ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য উদঘাটনের আহ্বান কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি বাতিলের দাবীতে মানববন্ধন

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

সানাউল্লাহ (রাজশাহী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ (রাজশাহী) প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে নির্ধারিত টোল (হাসিল) আদায় নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
আজ রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর নির্দেশনায় মহানগরীর সিটি হাট, পবা উপজেলার নওহাটা হাট, পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাট, তানোর উপজেলার মুন্ডূমালা হাট, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হাট এবং চারঘাট উপজেলার নন্দনগাছি হাটসহ জেলার বিভিন্ন পশুর হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট চলাকালে হাসিল আদায়ের রশিদবই যাচাই করা হয় এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাট ইজারাদারদের অতিরিক্ত হাসিল আদায় না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে টোল (হাসিল) আদায়ের নির্ধারিত তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার সকল কোরবানির পশুর হাটে নির্ধারিত হারের অতিরিক্ত যেন কোনো ইজারাদার হাসিল আদায় করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসনের ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102