বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

আসামি এমদাদুল হক

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় বাংলালিংক রিচার্জ কার্ড ডিস্ট্রিবিউশন ব্যবসার আড়ালে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. এমদাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
অভিযোগ অনুযায়ী, গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডের বরুদা নিবাসি এমদাদুল হক ব্যবসা সম্প্রসারণের কথা বলে মো. আবুল কালাম আজাদের কাছ থেকে ৩০ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
বর্তমানে এমদাদুল হক মোবাইল ফোনসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রেখে পলাতক রয়েছেন বলে বাদীপক্ষ জানিয়েছে।

পুরস্কার ঘোষণা:
পলাতক আসামি মো. এমদাদুল হকের সন্ধান দিয়ে তাকে গ্রেফতারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মামলার বাদী মো. আবুল কালাম আজাদ।

আসামির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা উপরোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
বিশেষ দ্রষ্টব্য: আসামির অবস্থান সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

বাদীর পরিচয় ও ঠিকানা:
নাম: মো. আবুল কালাম আজাদ (৫৩)
পিতা: মো. আঃ করিম
মাতা: মোছাঃ সামসুন নাহার
ঠিকানা: ছোট দেওড়া, ২৯নং ওয়ার্ড, সদর থানা, গাজীপুর মহানগর।

যোগাযোগ: ০১৭১১-১৫৭৯৩১

মামলা নং: ০৯/৩৫০
তারিখ: ০৩/০৮/২০২৫

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102