শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমজাদ মহাসচিব তারেক টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী

বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর শহরের কলাবাগান এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সোমবার (২৪ আগষ্ট) ভোরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে।
গত ২৩ আগষ্ট রবিবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক আহত হন।

জানা গেছে, বিরামপুর কলাবাগান এলাকায় শ্রমিকরা মহাসড়কের পাশে রবিবার রাতে ড্রেন খননের মাটি সরানোর কাজ করছিলেন। রাত সাড়ে এগারটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কার্ভার্ডভ্যান শ্রমিক মানিক (২৩) ও কান্দুকে (৪৫) ধাক্কা দেয়। স্থানীয়রা আহত দু’জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। মানিকের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর নেওয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু ঘটে। নিহত মানিক বিরামপুর উপজেলার পলিখাঁপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। আহত কান্দু দিনাজপুর মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার পর পুলিশ ক্যাভার্ডভ্যান চালক আজমির হোসেনকে (৩০) আটক ও কাভার্ডভ্যান জব্দ করেন। চালক আজমির লক্ষীপুরের রামগতি উপজেলার চর আলগি গ্রামের বাসিন্দা।

বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, দূর্ঘটনার বিষয়ে সোমবার থানায় সড়ক আইনে মামলার পর আটক চালককে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102