বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য উদঘাটনের আহ্বান কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি বাতিলের দাবীতে মানববন্ধন ⁠গাজীপুরে জেলা পরিষদের মানবিক উদ্যোগ, সহায়তা পেল ৩৫০ অসহায় পরিবার কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ডাঃ মোঃ হাবিবুর রহমান। গাজীপুরে জমকালো আয়োজনে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গাজীপুরের পূবাইলে সেই টায়ার কারখানায় আবারও বয়লার বিস্ফোরণ, ফিরে এলো পুরোনো দুঃসহ স্মৃতি কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা বিরামপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত

বিরামপুরের ট্রাক দূর্ঘটনায় ৭ শ্রমিকের নিহত পরিবারকে আর্থিক সহয়তা প্রদান

মোঃ নোমান ইসলাম বিরামপুর ফ(দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর ফ(দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ এলাকার ৭জন কৃষি শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৬ মে শনিবার সকাল ১১টায় বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসে জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় মতবিনিময় হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঠনের কেন্দ্রীয় সহ: সভাপতি ও পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) মোঃ গোলাম রব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. মোঃ এনামুল হক। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল)ডক্টর মোঃ জিয়াউল হক, দিনাজপুর জেলা সহ-সভাপতি মোঃ রমজান আলী, বিরামপুর উপজেলা সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মুশফিকুর রহমান ।

সংগঠনের পক্ষ থেকে ৬ থেকে ১২ বছর বয়সী সন্তানদের লেখাপড়া ও ভরন পোষনের দায়িত্ব এবং পরিবারদের পরবর্তীতে খোজখবর নেয়ার বিষয়টি অসহায় পরিবারগুলোকে নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।

গত মাসের ১৪ এপ্রিল কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চাল বোঝায় ট্রাক উল্টে যাওয়ায় ঘটনায় ৭ কৃষি শ্রমিক নিহত ও ২ কৃষি শ্রমিক আহত হন। দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও বিরামপুরর কৃষি শ্রমিকেরা ধান কাটতে ট্রাকে করে নোয়াখালি যাবার পথে এ দূর্ঘটনাটি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৬:৪২ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ২০:২০ অপরাহ্ণ
  • ৫:১৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102