রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখতে সশস্ত্র বাহিনীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কালীগঞ্জের সাত ইউনিয়নে ভোট ৪ ফেব্রুয়ারি, তুমুলিয়া ও বাহাদুরসাদীতে দায়িত্বে আওয়ামী লীগের দুই নেতা, তিন ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাকা ছাড়া ফাইল নড়ে না! গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী আব্দুল কুদ্দুস নাসিমের বিরুদ্ধে ঘুষ-হয়রানির গুরুতর অভিযোগ শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, ১৮ বছর পূর্ণ হলেই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধনের সুযোগ তানোরে ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শ্রীপুরের কৃতি সন্তান আবু তাহের প্রধান উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা, লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা, ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন নিরাপত্তায় থাকবে পুলিশ ও ৪০০ স্বেচ্ছাসেবী রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ তানোরের গোকুল থেকে মোটরসাইকেল (পালসার) চুরি

যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখতে সশস্ত্র বাহিনীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমিক জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে।
শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনায় রয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102