সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব মোল্লা গ্রেফতার কাশিমপুর কারাগার-২-এ শৌচাগারে গামছায় ঝুলছিল হাজতির মরদেহ, আত্মহত্যার অভিযোগ ইউজিসির নতুন কার্যক্রম জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে: চেয়ারম্যান আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান এমপি রনির, শ্রমিকদের জন্য হাসপাতাল ও আবাসন নির্মাণের পরিকল্পনা গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন টঙ্গীতে শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি

তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ

সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুজন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় এসআই উৎপল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুজন মিয়া তানোর উপজেলার ছাউড় গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, তানোর থানার মামলা নং-০৩, তারিখ ৮ নভেম্বর ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গ্রেফতারকৃত সুজন মিয়ার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102