বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইউজিসির নতুন কার্যক্রম জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে: চেয়ারম্যান আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান এমপি রনির, শ্রমিকদের জন্য হাসপাতাল ও আবাসন নির্মাণের পরিকল্পনা গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন টঙ্গীতে শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি গার্মেন্টস খাতের শ্রমিকদের শান্তি বজায় রেখে উৎপাদন চালু রাখা ও দমন-পীড়ন বন্ধের আহ্বানে “শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ- গাজীপুর” এর সংবাদ সম্মেলন বিরামপুরে আগুনে পুড়ে ছাই স্বপ্ন নিঃস্ব দুই ব্যবসায়ী গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদন্ড পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি, লবলং ট্যুরিস্ট গ্রুপের আয়োজনে খোরশেদ আলমকে সম্মাননা গাজীপুরে ধান সংগ্রহে অনিয়মের সংবাদ নিয়ে খাদ্য নিয়ন্ত্রকের প্রতিবাদ গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান এমপি রনির, শ্রমিকদের জন্য হাসপাতাল ও আবাসন নির্মাণের পরিকল্পনা

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিকদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গাজীপুরে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জয়দেবপুরের গাজীপুর ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ার্কার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন সম্রাটের সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং পোশাক কারখানার শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
সভায় দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা, শ্রমিকদের দাবি-দাওয়া, সংগঠনগুলোর কার্যক্রম এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মো. জহির উদ্দিন সম্রাট বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিক দলের নেতাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, যা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে প্রভাব ফেলছে।
অন্য শ্রমিক নেতা ফখরুল আলম শ্রমিক সংগঠনের নেতাদের হয়রানি বন্ধের দাবি জানান। পাশাপাশি বন্ধ থাকা শ্রমিক সংগঠনগুলোর কার্যালয় খুলে দিয়ে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি। এ সময় গাজীপুরে শ্রমিকদের সাংগঠনিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য একটি ‘শ্রমিক ভবন’ নির্মাণের দাবিও উত্থাপন করেন শ্রমিক নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি শ্রমিকদের চলমান আন্দোলন-সংগ্রাম বন্ধ করে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “চলমান আন্দোলনের মধ্যে সরষের ভেতর ভূত ঢুকে গেছে।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের বিকাশের সূচনা হয়েছিল। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ শিল্প ও শ্রমিকদের প্রতি বিশেষ মমত্ববোধ রয়েছে। বর্তমান সরকার দেশের গার্মেন্টস শিল্পের সম্প্রসারণ ও বিকাশে সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, আগামীতে শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগও ইতিমধ্যে নেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির নেতা আহম্মেদ আলী রুশদী, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মতবিনিময় সভায় শ্রমিক অসন্তোষ নিরসনে পারস্পরিক সমন্বয়, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102