বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন গাজীপুরে প্রিজন ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু ঢাকার আদালত থেকে ফেরার পথে ‘পিচ্চি রাজা’ পলাতক, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি)-র বিরুদ্ধে একটি মহল কর্তৃক ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছেন  মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণেরসহযোগিতা প্রয়োজন সমাজকল্যাণমন্ত্রী কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

টঙ্গী প্রতিনিধি:
জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও গাজীপুর সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মোঃ আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামান মেমোরিয়াল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবন্ধু মোস্তফা কামাল হুমায়ুন হিমু। অনুষ্ঠানের শুরুতে মরহুম আহছান উল্লাহর কর্মময় জীবন, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান এবং প্রতিষ্ঠানের প্রতি তাঁর আন্তরিক ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আলোচনা সভায় অংশ নেন জামান মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ নুসরাত জাহান, পরিচালনা পর্ষদের সদস্য হাফেজ মাওলানা আবু মুসা, সাহিদা আক্তার, ডা. রুহুল আমিন, বদিরুজ্জামান, সাইফুল ইসলাম রিপন, অভিভাবক প্রতিনিধি সাহিদা রোকসানা, শিক্ষক প্রতিনিধি নুরুন্নাহার এবং টঙ্গী উন্নয়ন পরিষদের সদস্য গিয়াস উদ্দিনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

বক্তারা বলেন, আলহাজ মোঃ আহছান উল্লাহ ছিলেন একজন সমাজসেবী, শিক্ষানুরাগী ও মানবিক গুণসম্পন্ন মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং এলাকার মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানেও শোকের ছায়া নেমে এসেছে।

বক্তারা আরও বলেন, মানুষের প্রকৃত পরিচয় তাঁর কর্মে। সমাজ ও মানুষের কল্যাণে আহছান উল্লাহ যে অবদান রেখে গেছেন, তা তাঁর কর্মময় জীবনের স্মৃতিকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে নতুন প্রজন্মকে সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

স্মরণসভা শেষে মরহুম আলহাজ মোঃ আহছান উল্লাহর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু মুসা। এ সময় মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

অনুষ্ঠানে জামান মেমোরিয়াল একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলহাজ মোঃ আহছান উল্লাহ তাঁর কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন মহলে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর রেখে যাওয়া মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102