
স্টাফ রিপোর্টার
আসন্ন বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে ৬ ওয়ার্ড বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুপসা উপজেলা ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ সোহাগ ইসলাম।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, আমি আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হলে, ৬ নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ
শেখ সোহাগ ইসলাম আরো বলেন,
আমি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রূপসা উপজেলা বিএনপি,
সাবেক সাধারণ সম্পাদক রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সাবেক ইউপি সদস্য ৬নং ওয়ার্ড, ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ।
সাধারণ সম্পাদক – বাজার পরিচালনা কমিটি, গাজীপুর মহানগর মৎস্য ব্যবসায়ী সমিতি। এছাড়াও অসংখ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত আছি,”ইউনাইটেড মুভমেন্টস হিউম্যান রাইটস কর্তৃক খুলনা জেলার সফল ইউপি মেম্বার ও সমাজসেবক হিসাবে বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা সম্মাননা-২০১৫ ও মহান মাতৃভাষা সম্মাননা ২০১৬ পদকে ভূষিত হয়েছিএবং খুলনা জেলার পরপর ২ বার শ্রেষ্ঠ নির্বাচিত মেম্বার হয়েছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিয়ে নির্বাচিত করলে আমি আপনাদের হয়ে কাজ করে যাব।