সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট

গাজীপুর বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি।

মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, গাজীপুর:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, গাজীপুর:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরের শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গাজীপুর বিএনপির জৈষ্ঠ নেতা জাতীয়তাবাদী আদর্শের উজ্জ্বল নক্ষত্র গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল হক মোল্লা। ৪৭ ভোটের ব্যবধানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকীকে পরাজিত করেন।
বুধবার (১ জুলাই) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.মোহাম্মদ আনোয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। তার এই বিজয়ে গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শুভেচ্ছা বিনিময় সহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বিশেষ করে তার জন্মস্থান গাজীপুর সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের জনগণ আনন্দ অনুভূতি প্রকাশ ও অনলাইনে শুভেচ্ছা বিনিময় সহ শুকরিয়া আদায় করেন।
গতকাল( ২ জুলাই) এম আই এস টি গাজীপুরের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এম আই এস টির অধ্যক্ষের কামড়ায় তাকে সংবর্ধনা, কুশল বিনিময় ও সকলকে মিষ্টি মুখ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন এম আই এস টির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তাকিম, উপ-পরিচালক, অধ্যাপক ড. হায়দার আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী অধ্যাপক ড. প্রণব কুমার সাহা , অধ্যাপক শফিকুল ইসলাম সরকার, রেজিস্টার ও সহযোগী অধ্যাপক আমির হাসানাত খান পাঠান, এইচ আর ডিরেক্টর মাসুদ সরকার, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সজিব খান , সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক ইকবাল মাহমুদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তাকিম তার বক্তব্যে বলেন, এ বিজয় আমাদের সকলের,এ বিজয় প্রমাণ করে স্যারের প্রজ্ঞা ও দূরদর্শিতা, বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। পরিশেষে ড.অধ্যাপক মোঃ সিরাজুল হক মোল্লা এমআইএসটি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও এম আই এস টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102