বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ডাঃ মোঃ হাবিবুর রহমান। গাজীপুরে জমকালো আয়োজনে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গাজীপুরের পূবাইলে সেই টায়ার কারখানায় আবারও বয়লার বিস্ফোরণ, ফিরে এলো পুরোনো দুঃসহ স্মৃতি কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা বিরামপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান ও র ্যালী অনুষ্ঠিত। গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন “সময়ের দেশের” সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল

বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণেরচেষ্টার অভিযোগে আটক একজন

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবকে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় প্রধান অভিযুক্তকে প্রথমে স্থানীয় জনতা আটক করলেও পরে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করেছে। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের কুর্শাখালি-ডাঙ্গা এলাকার বাসিন্দা মোছাঃ নাদিরা বেগম (৪৮) অভিযোগ করেন,তার মানসিক প্রতিবন্ধী মেয়ে মোছাঃ গুলছানা আক্তার ঝরনা (৩২)-কে গত ২১ মার্চ ২০২৬, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলার তেতুঁল ডাঙ্গা এলাকার মোঃ আলমগীর হোসেন (৩৯) ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে।

অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগড়াছড়া এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

তবে কিছুক্ষণ পর অভিযুক্তের ৩-৪ জন সহযোগী সেখানে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সাক্ষী কুহিলির ভাই আলিফকে মারধর করে আহত করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

বিরামপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102