বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মায়ের নাম আইন, বাবার নামও আইন — ডিসি গাজীপুর টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সভাপতির প্রতিবাদ ও ব্যাখ্যা গাজীপুরে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বৈশাখে মানবিকতার অনন্য দৃষ্টান্ত: গাজীপুরে কৃষকের ধান কেটে পাশে দাঁড়াল রোটারি ক্লাব অব ভাওয়াল কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখল ও সন্তানসহ নারীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে ভাওয়াল রাজদীঘি ও কাজী আজিম উদ্দিন কলেজ পুকুর সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠন: সভাপতি সোহেল, সম্পাদক সেলিম বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠন, সভাপতি সোহেল ও সম্পাদক সেলিম কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

করোনায় বগুড়ার প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৬৭ বার পড়া হয়েছে

বগুড়া প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার (৭৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের সূত্র জানায়, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার মরহুম সংসদ সদস্য আলহাজ সিরাজুল হক তালুকদারের বড় ছেলে ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর বড় ভাই।

ওই পত্রিকার ফটো সাংবাদিক সাইফুল ইসলাম জানান, দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অধ্যাপক মোজাম্মেল হক ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। ওই হাসপাতালে জানাজা শেষে মরহুমের মরদেহ বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা গ্রামের বাড়িতে আনা হবে। শুক্রবার সেখানে জানাজা শেষে দক্ষিণ বগুড়া ভাইপাগলা কবরস্থানে তার মরদেহ দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102