সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে পপি সংস্হার উদ্যোগে শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখতে সশস্ত্র বাহিনীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কালীগঞ্জের সাত ইউনিয়নে ভোট ৪ ফেব্রুয়ারি, তুমুলিয়া ও বাহাদুরসাদীতে দায়িত্বে আওয়ামী লীগের দুই নেতা, তিন ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাকা ছাড়া ফাইল নড়ে না! গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী আব্দুল কুদ্দুস নাসিমের বিরুদ্ধে ঘুষ-হয়রানির গুরুতর অভিযোগ শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, ১৮ বছর পূর্ণ হলেই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধনের সুযোগ তানোরে ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শ্রীপুরের কৃতি সন্তান আবু তাহের প্রধান উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা, লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা, ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন নিরাপত্তায় থাকবে পুলিশ ও ৪০০ স্বেচ্ছাসেবী রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ

টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-

গাজীপুর মহানগরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় চুরির অভিযোগে সাকিব (৩১) ও রাকিব (২২) নামের দুই আপন ভাইকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
পরবর্তীতে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আটক দুই ভাই সাকিব ও রাকিব গাজীপুরের পূবাইল আড়াইবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। খবর পেয়ে তাদের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের বাঁচাতে আকুতি-মিনতি ও কান্নাকাটি শুরু করেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক পাঁচটার দিকে দুই ভাই সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে চুরির উদ্দেশ্যে বের হন। এ সময় এক ভাই চালক এবং অপরজন যাত্রী সেজে টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া এলাকার জামাল উদ্দিনের মালিকানাধীন একটি তিনতলা ভবন থেকে এসএস পাইপ নামাতে শুরু করেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা এসে দুজনকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়।

সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানার
এসআই মঞ্জু ঘটনাস্থলে পৌঁছে
দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। দুইভাই চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন

এলাকাবাসী আরও জানান, গণপিটুনির শিকার অভিযুক্ত রাকিব উপস্থিত বাসিন্দাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেন। তিনি চিৎকার করে বলেন, এবার দুই ভাই এক বছরের জন্য জেলে যাচ্ছি। জেল খেটে ফিরে এসে সবাইকে দেখে নেব, গুলি করে মারব। এবার বের হতে পারলে জায়গা মতো দেব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গণপিটুনির শিকার দুই ভাইকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাবা আলমগীর হোসেনের জিম্মায় চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102