শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক মামলার জেরে প্রতিশোধের অভিযোগ: শ্রীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, অভিযুক্ত গ্ৰেফতার গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কাপাসিয়ায় “জুলাই শহিদ দিবস ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা স্টোরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ: গাজীপুরের সিভিল সার্জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুর থেকে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে তিন রোভার স্কাউট কাশিমপুরে আপন ছোট ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি কাপাসিয়ায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল

মাদক মামলার জেরে প্রতিশোধের অভিযোগ: শ্রীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, অভিযুক্ত গ্ৰেফতার

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেরাজ ওরফে মিরাজকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যক্তি মো. মাসুদ সরকারের স্ত্রী মোছা. তাহমিনা শ্রীপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, কিছুদিন আগে মাদক সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত মেরাজের বাবা গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর থেকেই তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিভিন্ন সময় প্রাণনাশ ও মারধরের হুমকি দিয়ে আসছিলেন মেরাজ।

অভিযোগে আরও বলা হয়, গত ১৬ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে ধলাদিয়া কলেজ সংলগ্ন তাহমিনার পিতার মার্কেটে অবস্থানকালে ধারালো ছুরি নিয়ে মাসুদ সরকারের ওপর হামলা চালান মেরাজ। এ সময় তার মাথায় ও দুই হাতে একাধিক আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
মাসুদ সরকারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গুরুতর আহত মাসুদ সরকারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথা ও হাতে সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
ভুক্তভোগীর স্ত্রী মোছা. তাহমিনা জানান, স্বামীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102