বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কাপাসিয়ায় “জুলাই শহিদ দিবস ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা স্টোরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ: গাজীপুরের সিভিল সার্জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুর থেকে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে তিন রোভার স্কাউট কাশিমপুরে আপন ছোট ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি কাপাসিয়ায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল দিনাজপুর জেলা অটো-সিএনজি নির্বাচনে সভাপতি লিটন সাধারণ সম্পাদক জাকির

গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গাজীপুরা বাসস্টেশনের সামনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা টেন্ডার প্রক্রিয়ায় কথিত দুর্নীতির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে বিতর্কিত টেন্ডার বাতিলের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের স্বচ্ছতা, প্রতিযোগিতামূলক দরপত্র মূল্যায়ন বা প্রচলিত নীতিমালা অনুসরণ না করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত কাজী মামুন নামের এক ব্যক্তিকে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দাবি, এটি শুধু টেন্ডার নীতিমালার পরিপন্থী নয়, বরং জনস্বার্থেরও পরিপন্থী।

মানববন্ধনে বক্তারা বলেন, “সিটি কর্পোরেশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখনো রাজনৈতিক প্রভাব, টেন্ডারবাজি ও স্বজনপ্রীতির সংস্কৃতি চলতে থাকলে জনগণের আস্থা আরও নষ্ট হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের স্বার্থে এই টেন্ডার অবিলম্বে বাতিল করতে হবে।”

তারা আরও বলেন, পুরো টেন্ডার প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত টেন্ডার বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান করা না হলে গাজীপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন, গণমিছিল, অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সহ-সভাপতি রেজাউল করিম ফাত্তা, স্বেচ্ছাসেবক দলের নেতা বিপ্লব সরকার দীপু, আমজাদ সরকার, মো. তাইজুল ইসলাম, সাইফুল ইসলাম নয়ন, ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা দুর্নীতিবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরা এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102