
গাজীপুর প্রতিনিধি:
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে পায়ে হেঁটে গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে বেরিয়েছি তিন রোভার স্কাউট।
রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় হতে চান্দনা মুক্ত স্কাউট গ্রুপ এর তিনজন রোভার সদস্য এই পরিভ্রমণে বের হন।
প্রভার স্কাউট দের এই দীর্ঘ পথযাত্রাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া ও পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন এবং স্কাউটের কর্মকর্তারা উপস্থিত থেকে রোভার স্কাউটদের উৎসাহ প্রদান করেন।
রোভার স্কাউট শাকিব জানালেন, তিনি সহ তাদের তিন সদস্যের এই দলটি গাজীপুর – রাজেন্দ্রপুর – কাপাসিয়া – টোক বাজার – মনোহরদী – চালাকচর – (উয়ারী বটেশ্বর) বেলাবো – ও শিবপুর – নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করবেন। এই দীর্ঘ পদ যাত্রায় তারা ৩ জন তিনটি সচেতনতা বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। এরমধ্যে সাকিব – গাছ লাগান , পরিবেশ বাঁচান বার্তা। মাহিম হোসেন – ট্রাফিক আইন মেনে চলুন বার্তা ও রিফাত হোসেন রনি – রোভারিং করবো , মাদক মুক্ত দেশ গড়বো বার্তার প্লে কার্ড বহন করছেন।