
মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর – হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলার মিশুক, বেবি টেক্সি, টেক্সি কার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি মামুনুর রশীদ লিটন ও জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩ জুলাই শুক্রবার দিনব্যাপি বিরামপুরের প্রধান সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে ৪টি পদে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটে একেএম মামুনুর রশীদ লিটন সভাপতি, জাকির হোসেন সাধারণ সম্পাদক, শাহিনুর রহমান অর্থ সম্পাদক ও খোকন সড়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, আশরাফুল হক তেল্লা সহ-সভাপতি, আলমগীর হোসেন সহ-সাধারণ সম্পাদক , মেহেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মিলন দপ্তর সম্পাদক ও সাইফুল ইসলাম কার্যনির্বাহী সদস্য।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার শাহ্ আলম মল ও প্রিজাইডিং অফিসার সহকারী অধ্যাপক কামাল আহমেদ সওদাগর লিখিত ভাবে ফলাফলের এ তথ্য প্রকাশ করেছেন।