শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এক মাসেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলাকারীরা, স্থানীয়দের ক্ষোভ রাজশাহীতে হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রানা রায়হান কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে শেরপুর জেলার, নকলা উপজেলায় খামারিদের দক্ষতা বাড়াতে “দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ।” ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে কিশোরগঞ্জ জেলার, তাড়াইল উপজেলায় খামারিদের দক্ষতা বাড়াতে “দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ।” গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের কাপাসিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন স্মৃতি, ইতিহাস ও উন্নয়নের টানে আজ গাজীপুরে আসছে প্রধানমন্ত্রী ।। আনসার সমাবেশ, দুর্যোগ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ও জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সফর ঘিরে উৎসবমুখর জেলা

রাজশাহীতে হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর

সানাউল্লাহ (রাজশাহী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ (রাজশাহী) প্রতিনিধি :

আজ ২১ মে ২০২৬ খ্রি. সকাল ১২:০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধারকৃত ৪৭ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন পুলিশ সুপার, রাজশাহী মোহাম্মদ নাঈমুল হাছান ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী, মোঃ আরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজশাহীসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৪৭ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৪৭ টি মোবাইল ফোনের মধ্যে শাওমি ১২ টি, ভিভো ১২ টি, রিয়েলমি ০৪ টি, ইনফিনিক্স ০৪ টি, আইটেল ০২ টি, টেকনো ০৪ টি, ওপ্পো ০৪ টি, সেম্ফনি ০২ টি, নোকিয়া ০১ টি, স্যামস্যাং ০১ টি ও হুনোর ০১ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।

রাজশাহীর পুলিশ সুপার, মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মনে করেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৪০ অপরাহ্ণ
  • ২০:০৩ অপরাহ্ণ
  • ৫:১৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102