রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যা গাজীপুরে রেকর্ড সংশোধন না হওয়ায় চরম ভোগান্তিতে খায়রুন নেছা ও তার সন্তানেরা গাজীপুরের কালীগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত ৩ শ্রমের মর্যাদায় সমৃদ্ধির স্বপ্ন—মে দিবসে শাকিল আহমেদ বুলবুলের ব্যতিক্রমী আহ্বান মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও সংহতির আহ্বান — জাহিদুর রহমান বকুল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রানা রায়হানের শুভেচ্ছা বার্তা মায়ের নাম আইন, বাবার নামও আইন — ডিসি গাজীপুর টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সভাপতির প্রতিবাদ ও ব্যাখ্যা গাজীপুরে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বৈশাখে মানবিকতার অনন্য দৃষ্টান্ত: গাজীপুরে কৃষকের ধান কেটে পাশে দাঁড়াল রোটারি ক্লাব অব ভাওয়াল

গজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যা

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, ঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, ঃ

গাজীপুর গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে এক বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে গত দিবাগত রাতে নিজ স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে ঘাতক স্বামী ফোরকান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক ফোরকানের মূল বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায়। গত এক বছর যাবত সে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করে আসছিল। গতরাত আনুমানিক শেষ প্রহরে ফোরকান ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী, তিন সন্তান এবং শ্যালক রসুলকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ফোরকানের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। এই বিবাদের সূত্র ধরে ইতিপূর্বে গোপালগঞ্জ সদর থানায় ফোরকানের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। সেই বিবাদের জের ধরেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সকালে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর আলম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা জানতে পেরেছি যে, এই দম্পতির কলহ নিয়ে গোপালগঞ্জ সদর থানায় আগে থেকেই একটি অভিযোগ ছিল।”

তিনি আরও জানান, অপরাধীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই পরিবারের পাঁচজনকে এভাবে হত্যার ঘটনায় রাউৎকোনা গ্রামসহ পুরো কাপাসিয়া উপজেলায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ফোরকানের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৭ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102