মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ এলাকায় এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে শাল গজারির গাছের ঝরা পাতায় চলছে রান্না, গাজীপুরের বনখড়িয়ায় টিকে আছে মাটির চুলো গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে যৌথ অভিযান, ৬ লাখ টাকা জরিমানা ‎সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা সম্পন্ন গাজীপুর জেলা পরিষদে প্রশাসনের নতুন দিগন্ত, দায়িত্বে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ বিরামপুরে স্বাধীনতা দিবস উদযাপিত- ২০২৬ কাপাসিয়ায় সাবেক স্বামীর নির্যাতনে দিশেহারা নারী আত্মহত্যার হুমকি দিয়ে সংবাদ সম্মেলন বিরামপুরের সেই কলার মোচা দেখিয়ে ট্রেন থামানো ব্যক্তিকে পুরস্কৃত

গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে যৌথ অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুর জেলার সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং নির্ধারিত সীমার অতিরিক্ত মজুদ রাখার অপরাধে তিনটি মামলায় মোট ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, গাজীপুর সদর উপজেলার বিলাশপুর ও দেশিপাড়া এলাকা এবং কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। অভিযানে এসব এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

জেলা ও উপজেলা প্রশাসন, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর সমন্বয়ে পরিচালিত এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবুবকর সিদ্দিক এবং কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102