সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান ও র ্যালী অনুষ্ঠিত। গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন “সময়ের দেশের” সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল গাজীপুরে জয়দেবপুর বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল আলীর পুত্র সাকিব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন, গাজীপুর মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর পদ-পার্থী রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি, যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি

টঙ্গীতে বাস কাউন্টারে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরতসহ জরিমানা ৩৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত আসনের বেশি যাত্রী পরিবহন এবং টিকিট প্রদানে ভোগান্তির অভিযোগে গাজীপুরের টঙ্গী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অনিয়মের দায়ে বিভিন্ন বাস কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী স্টেশন রোড সংলগ্ন বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হক।

অভিযানকালে একাধিক কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এবং যাত্রীদের হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা করা হয়, যা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

এ সময় কাউন্টার কর্তৃপক্ষকে নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ এবং যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102