সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান ও র ্যালী অনুষ্ঠিত। গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন “সময়ের দেশের” সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল গাজীপুরে জয়দেবপুর বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল আলীর পুত্র সাকিব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন, গাজীপুর মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর পদ-পার্থী রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি, যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কাটায় একজনকে এক মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাঘিয়া ও আহাকী এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকার বাসিন্দা ওয়াজ আলীর ছেলে আবু হানিফ (৪৫)। তিনি পেশায় একজন মাটি ব্যবসায়ী।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার বাঘিয়া ও আহাকী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী গভীর গর্ত করে ফসলি জমি থেকে মাটি কেটে অন্যত্র কৃষিজমি ভরাট করছিলেন। এ বিষয়ে খবর পেয়ে শনিবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়া।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারা অনুযায়ী আবু হানিফকে আটক করে এক মাসের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102