রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব মোল্লা গ্রেফতার কাশিমপুর কারাগার-২-এ শৌচাগারে গামছায় ঝুলছিল হাজতির মরদেহ, আত্মহত্যার অভিযোগ ইউজিসির নতুন কার্যক্রম জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে: চেয়ারম্যান আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান এমপি রনির, শ্রমিকদের জন্য হাসপাতাল ও আবাসন নির্মাণের পরিকল্পনা গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন টঙ্গীতে শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি গার্মেন্টস খাতের শ্রমিকদের শান্তি বজায় রেখে উৎপাদন চালু রাখা ও দমন-পীড়ন বন্ধের আহ্বানে “শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ- গাজীপুর” এর সংবাদ সম্মেলন

সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর

জাফ রিপোর্টার, গাজীপুর:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
সমবায় আন্দোলনের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক ও উৎপাদনকারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অর্থনৈতিক বৈষম্য দূর করে সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আজ ( ৮ নভেম্বর ) রোববার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলায় কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায় আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর মূল ধারণার সঙ্গে প্রাচীন বাংলার স্বয়ংসম্পূর্ণ গ্রামব্যবস্থার যথেষ্ট মিল রয়েছে। সে সময় গ্রাম সমিতির মাধ্যমে তহবিল গঠন করে দরিদ্র কৃষকদের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা হতো।
তিনি আরও বলেন, আধুনিক সমবায় ব্যবস্থায় সেই ঐতিহ্যবাহী ধারণাই নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সমবায়ের মাধ্যমে উৎপাদকরা সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পান এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পথ তৈরি হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতাকর্মী এবং সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102