
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু (নাম) নামে হত্যা মামলার এক হাজতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।