
জাহাঙ্গীর আলম, (ব্যুরো প্রধান) কাপাসিয়া , গাজীপুরঃ
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মানবিকতায় সু চিকিৎসা পেলেন ৬৫ বছরের বয়োবৃদ্ধ অসহায় ও দরিদ্র এক মহিলা। আজ সকালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে বয়োবৃদ্ধ দরিদ্র অসহায় এ মহিলা অন্যান্যদের মতোই বহিঃবিভাগে ডাক্তারের সেবা নেয়ার জন্য বিশাল লম্বা লাইলে কুজো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। পরে তাকে তার কার্যালয়ে নিয়ে এসে তার হিস্টোরি শুনে সম্পুর্ন বিনা টাকায় তার ঔষধ, পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করেন। এ বয়োবৃদ্ধ মহিলাটির খোশেদা(৬৫)। তিনি তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামের দাওয়াতুল হক দেওনা মাদ্রাসার পশ্চিমে মৃত সাইজুদ্দিনের স্তী। দীর্ঘ দিন যাবৎ তার স্বামী মারা যাওয়ায় তার সংসারের অভাব সর্বদা লেগেই আছে। এ কারণে তিনি ভালভাবে চিকিসা করাতে পারছিলেন না। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে যাবতীয় পরীক্ষা নীরিক্ষার পর সরকারী ঔষধের বাহিরে সকল ঔষধ তিনি নিজ অর্থে ক্রয় করে দিয়ে বলেন, এগুলো খাওয়া শেষ হলে তিনি যেন পুনরায় তার সাথে যোগাযোগ করেন।
ডাক্তার হাবিবুর রহমান কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্বে থেকেও প্রায় প্রতিদিন আউট ডোরে এমন কি তার অফিসে বসে অন্যান্য ডাক্তারদের মতোই রুগী দেখেন বলে জানান এখানকার অনেক রুগি ও স্থানীয় লোকজন।
ডাক্তার হাবিবুর রহমান এখানে যোগদানের পূর্বে ডাক্তার আব্দুস সালাম ইউএইচএফপিও এর বদলীর পর মাঝখানের সময় টুকতে ডাঃ মামুনুর রহমান ইউএইচএফপিও থাকাকালীন সময়ে এ হাসপাতালের রুগীদের জন্য বিতরণের লাখ লাখ টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর এ হাসপাতালের চিকিৎসা সেবার প্রতি সাধারন মানুষের অনীহা থেকে বর্তমান এ মানবিক ইউএইচএফপিও ডাঃ মোঃ হাবিবুর রহমান অত্র হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসতে অনেকটা সক্ষম হয়েছেন।