মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া,গাজীপুর ঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া,গাজীপুর ঃ

‎ গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা ক্যাম্পেইন ও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) সকাল ১১ টায় হাসপাতাল সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনিম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ( U.H.F.O.) ডাঃ মো: হাবিবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ডাঃ তাজদিদুল ইসলাম (R.M.O.), উপজেলা শিক্ষা অফিসার রমিত ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, , উপ -জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল আলম সবুজও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক, নার্স ও কাপাসিয়া থানা প্রতিনিধি এ এস আই উত্তম কুমার প্রমুখ।
‎প্রধান অতিথি ডা: তামান্না তাসনিম বলেন, হাম রুবেলা এটি একটি মহামারি রোগ। এ রোগ বিষয়ে সবাইকে অবহিত করতে হবে। যাতে করে গ্রামে প্রতিটি মা ও বাবা তাদের সন্তানদের সময় মত হাম রুবেলা টিকা দেয়ার বিষয়ে সচেতন হন। কেম্পেইন করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার প্রচারণা করে প্রতিটি শিশুর টিকা দেয়া বিষয়ের উপর গুরুত্ব দেন তিনি। ইউ, এইচ,ও ডাক্রার হাবিবুর রহমান বলেন, কাপাসিয়া উপজেলায় হাম রুবেলা টিকা দানে লক্ষ্য মাত্রা ছেলে ২১ হাজার ৪১৭ জন ও মেয়ে ২২ হাজার ৬৩৮ জন সহ মোট ৪৪ হাজার ৫৬ জন। এই উপজেলায় ২৬৪ টি স্থায়ী ও একটি অস্থায়ী কেন্দ্রসহ মোট ২৬৫ টি কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। টিকা প্রদানের জন্য ৩৩ জন টিকাদান কর্মী ও ৬৬ জন সেচ্ছাসেবী দায়িত্ব রত রয়েছে। ২০ এপ্রিল ২০২৬ থেকে আসছে ১০ মে কর্ম দিবসের মধ্যে সাব ব্লক আট দিন ও স্কুলে তিনদিন সহ মোট ১১ দিনে টিকা প্রদান সম্পন্ন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102