মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ

গাজীপুরে ভাওয়াল রাজদীঘি ও কাজী আজিম উদ্দিন কলেজ পুকুর সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরে ঐতিহাসিক ভাওয়াল রাজদিঘী ও কাজী আজিমউদ্দিন কলেজের পুকুর সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করছে ভাওয়াল রাজদীঘি সংস্কার ও টেকসই উন্নয়ন আন্দোলন সংগঠন। সোমবার ২০ এপ্রিল দপুরে গাজীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাজীপুর অঞ্চলের ঐতিহাসিক ভাওয়াল রাজদিঘীর অস্তিত্ব রক্ষা, পরিবেশ উন্নয়ন এবং এর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ও কাজী আজিমউদ্দিন কলেজ পুকুর দ্রুত সংস্কার করে কলেজে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টি এবং পর্যায়ক্রমে শহরের অন্যান্য খাসপুকুর গুলো দখল ও দূষণমুক্ত করে পুকুরের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রাণের গাজীপুরকে দূষণমুক্ত করার দাবী জানান তারা। এছাড়াও রাজদিঘীর পাশেই একটি সমৃদ্ধ ‘ভাওয়াল জাদুঘর’ নির্মাণের ও দাবি জানান তারা। যেখানে গাজীপুরের কৃষ্টি-সংস্কৃতি, গাজী বংশের ইতিহাস এবং ভাওয়াল রাজাদের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত থাকবে। যাতে করে নতুন প্রজন্ম ভাওয়াল রাজার প্রকৃত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে । গাজীপুর শহরটিকে একটি সুপরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে ন্যূনতম প্রবেশমূল্য নির্ধারণের মাধ্যমে সরকারি রাজস্ব আয়ের পথ তৈরি করা যেতে পারে যেটি দিঘীর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণে সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম আলম। আহবায়ক মনোয়ার হোসেন রনি, সিরাজুল হক খোকা সহ আরও অনেকে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দসহ গাজীপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102