বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠন: সভাপতি সোহেল, সম্পাদক সেলিম

জাহিদুর রহমান বকুল:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

 

জাহিদুর রহমান বকুল:

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সোহেল আহমেদ (সুফল) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সেলিম আকন্দ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, গাজীপুরে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমেদ (সুফল)।
সভাপতি সোহেল আহমেদ উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভা পরিচালনার জন্য মোহাম্মদ সেলিম আকন্দকে অনুরোধ জানান। পরবর্তীতে জেলা ইউনিট কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৯ মেয়াদের জন্য তিন বছর মেয়াদি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন:
জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজমুল হক ভূঞা, মোহাম্মদ তোফায়েল আহমেদ ও মিলন মিয়া। তারা গাজীপুর জেলার বিভিন্ন এলএসডি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।
নবগঠিত কমিটির নেতৃত্বে:
সভাপতি: সোহেল আহমেদ (সুফল)
সাধারণ সম্পাদক: মোহাম্মদ সেলিম আকন্দ
সহ-সভাপতি: সুমন কুমার মিত্র ও তাহমিনা সুলতানা
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ রাসেল খান
সাংগঠনিক সম্পাদক: মোঃ নাসির উদ্দিন
কোষাধ্যক্ষ: মোঃ ইকবাল হোসাইন
সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন
সদস্যবৃন্দ:
মোঃ মিজানুর রহমান, জসিম উদ্দিন, মোঃ জুয়েল মুখা, সুলতানা রাজিয়া, মোঃ নওশাদ আলী, মোঃ নাজিম উদ্দিন, পরিমল চন্দ্র বর্মণ ও আরেফিনা ফেরদৌসী (দিবা)।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জের ওসিএলএসডি তোফায়েল আহমেদ। কমিটি ঘোষণা করেন শ্রীপুর উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন সরকার।
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি গাজীপুর জেলায় খাদ্য ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102