বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় প্রশাসনের অভিযান, অর্থদণ্ড ৩ লাখ টাকা

জাহিদুর রহমান বকুল:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

 

জাহিদুর রহমান বকুল:

গাজীপুর সিটি কর্পোরেশনের ইছরকান্দী এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) এ অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক। তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ কর্মকাণ্ডের সত্যতা পান।

অভিযানকালে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেয়ার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এক ব্যক্তিকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক জানান, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে মাটি কেটে জমির উর্বরতা নষ্ট করা হলে তা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষিজমি রক্ষায় নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102