সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট

গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে যৌথ অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুর জেলার সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং নির্ধারিত সীমার অতিরিক্ত মজুদ রাখার অপরাধে তিনটি মামলায় মোট ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, গাজীপুর সদর উপজেলার বিলাশপুর ও দেশিপাড়া এলাকা এবং কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। অভিযানে এসব এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

জেলা ও উপজেলা প্রশাসন, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর সমন্বয়ে পরিচালিত এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবুবকর সিদ্দিক এবং কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102