শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট

সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডাঃ জাভেদ হোসেন

মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডা: মো: জাভেদ হোসেন (কোডনং ১২৬২৫৮)।
তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে সহকারী অধ্যাপক(এ্যানেসথেসিওলজি) পদে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত ৮ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপন (নম্বর;- ০৫.০০.০০০০.০০০.১৩৮.১৯.০০০৩.২৬.৩১৪) মাধ্যমে এ তথ্য জানা গেছেপ্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মো: জাহিদ হোসেন যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা ডা: মো: জাভেদ হোসেন-কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিনএ নিয়োগ আদেশ কাযকর থাকবে।

প্রসঙ্গত : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য । তিনি এলাকায় ডা. এজেডএম জাহিদ হোসেন নামে অধিক পরিচিত। দিনাজপুর জেলার (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) ৪ উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসন গঠিত।
ডা. জাহিদ হোসেনের নেতৃত্বে দিনাজপুর-৬ আসনের ৪ উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কয়েকটি টিম নিয়ে ডা: মো: জাভেদ হোসেন দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবাই নিজেকে নিয়োজিত রাখায় বিরামপুরসহ সংসদীয় এলাকার অসহায় রোগীগুলো সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102