বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল দিনাজপুর জেলা অটো-সিএনজি নির্বাচনে সভাপতি লিটন সাধারণ সম্পাদক জাকির বিরামপুরে মাদক বিরোধী প্রতিরোধ আন্দোলন, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা গাজীপুর বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি। টঙ্গীতে ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য উদঘাটনের আহ্বান কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি বাতিলের দাবীতে মানববন্ধন ⁠গাজীপুরে জেলা পরিষদের মানবিক উদ্যোগ, সহায়তা পেল ৩৫০ অসহায় পরিবার কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

কালিমুল্লাহ ইকবাল টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

কালিমুল্লাহ ইকবাল টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে শামীম (১১) ও আফনান (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) বেলা এগারোটার দিকে টঙ্গীর মিরাশ পাড়া এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

নিহতরা হলেন, টঙ্গীর পূর্ব আরিচপুর বউ বাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান। তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা এগারোটার দিকে খেলাধুলা করে নদীতে গোসল করতে নামেন তিন বন্ধু শামীম, আফনান ও শীপন। এসময় সাঁতার কাটতে গিয়ে দুই বন্ধু তলীয়ে গেলে অপর বন্ধু শীপন দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পোঁছে দুপুর সাড়ে বারোটার দিকে দুই কিশোরের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে।

টঙ্গী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

##

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪২ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ২০:২০ অপরাহ্ণ
  • ৫:১৫ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102