সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল দিনাজপুর জেলা অটো-সিএনজি নির্বাচনে সভাপতি লিটন সাধারণ সম্পাদক জাকির বিরামপুরে মাদক বিরোধী প্রতিরোধ আন্দোলন, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা গাজীপুর বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি। টঙ্গীতে ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য উদঘাটনের আহ্বান কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি বাতিলের দাবীতে মানববন্ধন ⁠গাজীপুরে জেলা পরিষদের মানবিক উদ্যোগ, সহায়তা পেল ৩৫০ অসহায় পরিবার কাপাসিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ডাঃ মোঃ হাবিবুর রহমান।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে কিশোরগঞ্জ জেলার, তাড়াইল উপজেলায় খামারিদের দক্ষতা বাড়াতে “দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ।”

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং লাভজনক দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষ্যে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) তাড়াইল উপজেলার, রাজগাতী ইউনিয়নে ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণির স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা প্রদান করা হয়। বিশেষভাবে অধিক দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাড়াইল, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের নেত্রকোনা জেলার এরিয়া সেলস ম্যানেজার ডাঃ মোঃ রেজওয়ানুল হক। সঞ্চালনা করেন মোঃ আইয়ুব আলী,অফিসার ট্রেনিং।

ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া বলেন আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারকে আরও লাভজনক করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে খামারিদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪২ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ২০:২০ অপরাহ্ণ
  • ৫:১৫ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102