রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরের ট্রাক দূর্ঘটনায় ৭ শ্রমিকের নিহত পরিবারকে আর্থিক সহয়তা প্রদান সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন বিরামপুরে বায়ার কোম্পানির আয়োজনে কৃষক সমাবেশ নির্মাণাধীন ভবনে মালিকের ঝুলন্ত মরদেহ, টঙ্গীতে চাঞ্চল্য মাওনা চৌরাস্তায় বাকিতে পণ্য না দেওয়ায় দোকানে হামলা ও গুলির ঘটনা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন এসআই জুয়েল রানার গজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যা গাজীপুরে রেকর্ড সংশোধন না হওয়ায় চরম ভোগান্তিতে খায়রুন নেছা ও তার সন্তানেরা গাজীপুরের কালীগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত ৩ শ্রমের মর্যাদায় সমৃদ্ধির স্বপ্ন—মে দিবসে শাকিল আহমেদ বুলবুলের ব্যতিক্রমী আহ্বান

বিরামপুরের ট্রাক দূর্ঘটনায় ৭ শ্রমিকের নিহত পরিবারকে আর্থিক সহয়তা প্রদান

মোঃ নোমান ইসলাম বিরামপুর ফ(দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর ফ(দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ এলাকার ৭জন কৃষি শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৬ মে শনিবার সকাল ১১টায় বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসে জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় মতবিনিময় হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঠনের কেন্দ্রীয় সহ: সভাপতি ও পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) মোঃ গোলাম রব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. মোঃ এনামুল হক। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল)ডক্টর মোঃ জিয়াউল হক, দিনাজপুর জেলা সহ-সভাপতি মোঃ রমজান আলী, বিরামপুর উপজেলা সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মুশফিকুর রহমান ।

সংগঠনের পক্ষ থেকে ৬ থেকে ১২ বছর বয়সী সন্তানদের লেখাপড়া ও ভরন পোষনের দায়িত্ব এবং পরিবারদের পরবর্তীতে খোজখবর নেয়ার বিষয়টি অসহায় পরিবারগুলোকে নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।

গত মাসের ১৪ এপ্রিল কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চাল বোঝায় ট্রাক উল্টে যাওয়ায় ঘটনায় ৭ কৃষি শ্রমিক নিহত ও ২ কৃষি শ্রমিক আহত হন। দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও বিরামপুরর কৃষি শ্রমিকেরা ধান কাটতে ট্রাকে করে নোয়াখালি যাবার পথে এ দূর্ঘটনাটি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102