মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ

টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ এলাকায় এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে

টেকনাফ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

 

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর ব্লক ই-৫ (২নং হ্নীলা ইউনিয়ন, মোচনী নয়াপাড়া) এলাকায় “রাজেশ” নামের এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ গ্রুপ গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজেশ দীর্ঘদিন ধরে ওই ক্যাম্প এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছে। তার নেতৃত্বে গড়ে ওঠা এই গ্রুপটি অনলাইন জুয়া পরিচালনা, সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি, এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ক্যাম্পের বাসিন্দারা জানান, অভিযুক্ত ও তার সহযোগীরা এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কথা বললেই হুমকি ও নির্যাতনের শিকার হতে হয়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সচেতন মহল মনে করছে, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না হলে ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102